মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

September 28, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা বোগদাদি শেরে সাওয়ার চাবুকমার আল হাসানী ওয়াল হুসাইনী (র.) দরগাহ শরীফের উদ্যোগে দুইদিনের কর্মসূচিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

দুইদিনের কর্মসূচির মধ্যে ১ম দিন ১১ রবিউল আউয়াল বুধবার ২৭ সেপ্টেম্বর বাদ মাগরিব থেকে আলোচনা সভা মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে গুরুত্বপূর্ণ নছিহত পেশ করেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল মাদরাসার অধ্যক্ষ ও সৈয়দ শাহ মোস্তফা বোগদাদি শেরে সাওয়ার চাবুকমার আল হাসানী ওয়াল হুসাইনী (র.) দরগাহ শরীফ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শিহাব উদ্দিন আলীপুরী ছাহেব।

১২ রবিউল আউয়াল বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর সকাল ১১টায় মুবারক র‌্যালি, মিলাদ, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।

দরগাহ শরীফের মোতাওয়াল্লী সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জেলা তালামীযের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আফছার ইবনে রহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেহবুব মুর্শেদ, জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক শামছুল ইসলাম, দরগাহ জামে মসজিদের পেশ ইমাম হাফিয মীর্জা শামীম আহমদ, সানী ইমাম হাফিয আব্দুল হান্নান, শহর তালামীযের সভাপতি শিহাবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রহমান নাঈম, ৭নং ওয়ার্ড আল ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মুস্তাক আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com