মৌলভীবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মবার্ষিকী উদযাপন

সালেহ আহমদ (স‘লিপক)॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর সকালে জেলা শিল্পকলা একাডেমি মৌলভীবাজারের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল অফিসার জ্যোতি সিনহার সমন্বয়ে অনুষ্ঠিত হয়।
সুশিপ্তা দাশের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু একাডেমির সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত টুটু, জেলা শিশু একাডেমি কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাশ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন।
সঙ্গীত প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্র ও রুবিনা মাহমুদের পরিচালনায় ২টি সঙ্গীত, শতাব্দী রায়ের পরিচালনায় একক নৃত্য, নাজিয়া আক্তার চৌধুরী ও দ্বীপ দত্ত আকাশের পরিচালনায় দলীয় নৃত্য এবং সুশিপ্তা দাশের পরিচালনায় একটি আবৃত্তি পরিবেশনা করা হয়।
অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন চিত্রশিল্পী শেখ নাঈম দীপু, কার্যনির্বাহী সদস্য মোঃ শরীফ উদ্দিন ও ফাতিমা জুবিরি মরিয়ম।
অনুষ্ঠানটির শব্দ নিয়ন্ত্রণে ছিলেন মোঃ মিজানুর রহমান, আলো প্রক্ষেপণে মোঃ জহিরুল ইসলাম, মঞ্চ ব্যবস্থাপনায় বিদ্যাসাগর কৈরী ও উজ্জ্বল মিঞা।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম শুভ জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৯ সেপ্টেম্বর রাত ৯টায় শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নির্মল কান্তি দেব সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল জলিল শাহীন এর সঞ্চালনায় আলোচনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বদরুল ইসলাম, আবদুল আজিজ, মোঃ আবদুল রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কপিল দেব, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান খান শামীম, দপ্তর সম্পাদক এড. ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস, তাপস দে, সুবিনয় দত্ত, আমিনুল হক, সদস্য বাবুল মিয়া, শামীম মিয়া প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন রেডটাইমস ডট বিডি নিউজের সম্পাদক ও প্রকাশক কবি সৌমিত্র দেব, যুবনেতা শেখ রুমেল আহমেদ, মোঃ নুরুল হক, মহিউদ্দিন আহমদ, রাসেল আহমদসহ মৌলভীবাজার জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শুরু করেছিলেন, তাঁর কন্যা শেখ হাসিনার হাতে তা বিকশিত হয়ে বাস্তবায়িত হচ্ছে। বঙ্গবন্ধু যে আধুনিক প্রযুক্তি শুরু করেছিলেন আজ তাই ডিজিটাল বাংলাদেশ।
ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ। বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে ছিলেন আর তাঁরই কন্যা শেখ হাসিনা শেষ করেছেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন আজন্ম লড়াকু যোদ্ধা। তিনি অবিরাম জেগে আছেন বলেই বাংলাদেশ নিশ্চিতে ঘুমাতে পারছে।
বক্তারা আরও বলেন, প্রতিকূল পরিবেশে লড়াকু শেখ হাসিনা যুদ্ধ করেই আজকের অবস্থায় এসেছেন। জীবনের ঝুঁকি নিয়ে দেশে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে।
বঙ্গবন্ধু যেমন একটি দর্শন, একটি আদর্শ। ঠিক তেমনি শেখ হাসিনাও একটি দর্শন ও আদর্শের নাম। বঙ্গবন্ধু জন্ম না নিলে বাংলাদেশ হতো না। ঠিক তেমনি শেখ হাসিনা না থাকলে বাংলাদেশের অগ্রযাত্রা ও অবিশ্বাস্য উন্নয়ন হতো না।



মন্তব্য করুন