মৌলভীবাজারে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

September 30, 2023,

স্টাফ রিপোর্টার॥ ‘বিনিয়েগে অগ্রাধিকার, কন্যাশিশুর অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩০ সেপ্টেম্বর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণার্থী সাগরিকা দাশের উপস্থাপনায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আক্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।

এ সময় তিনি বলেন, মেয়েদের লেখা-পড়ার পাশাপাশি কর্মমূখী শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে। তিনি বাল্য বিয়ের কুফল সম্পর্কে আলোচনা করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, জেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষনার্থী ও অভিভাবকবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com