মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

October 2, 2023,

সালেহ আহমদ (লিপক) “স্মার্ট বাংলাদেশ বিনির্মানে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার ২ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহসিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ প্রমূখ।

এ সময় জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, উৎপাদনশীলতাকে বাড়াতে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হবে। এ জন্য সবার মধ্যে উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com