ক্যামডেন সিটি মেয়র নাজমা রহমানকে মৌলভীবাজার পৌরসভার দিল নাগরিক সংবর্ধনা

October 7, 2023,

সালেহ আহমদ (লিপক) যুক্তরাজ্যের ক্যামডেন সিটি মেয়র নাজমা রহমানকে মৌলভীবাজার পৌরসভার নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ৫ অক্টোবর রাতে মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে পৌরসভা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্ব্রুত পুরকায়স্থ, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ।

মৌলভীবাজার পৌরসভার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালিক, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অপূর্ব কান্তি ধর, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিমউদ্দীন মাসুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সভাপতি তমাল ফেরদৌস, নাট্যকার খালেদ চৌধুরী প্রমুখ।

প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিলকিস আক্তার চৌধুরী ও কয়ছর আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ বলেন, ক্যামডেন এলাকায় মৌলভীবাজারের ভোটার বেশি।

এই এলাকার মেয়র কাউন্সিলররা সিলেটের মানুষদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। আমরা অনেকদুর এগিয়ে গেছি। আশা করি একসময় সিলেটিরা তথা বাঙালিরা যুক্তরাজ্যের মূল নেতৃত্ব দেবে।

সংবর্ধিত ক্যামডেন সিটি মেয়র নাজমা রহমান বলেন, আমরা কেয়ার ভিসা, স্টুডেন্ট ভিসাসহ অন্যান্য বিষয় নিয়ে কাজ করছি। আমি চাই সিলেট, মৌলভীবাজারসহ বাংলাদেশের উন্নয়নে যথাসাধ্য কাজ করতে।

তিনি মৌলভীবাজার ও সিলেটবাসীদের পর্যটন খাতে বিনিয়োগের আহবানসহ সাত রঙের চা এবং এ অঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বিপুল সম্ভাবনাময় চা শিল্পকে বিশ্ব বাজারে তুলে ধরতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে আরও ৮জন প্রবাসী বাংলাদেশিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com