মৌলভীবাজারে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

October 8, 2023,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান,  সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন-৫২ কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মিজান, শ্রীমঙ্গল ক্যাম্প র‌্যাব-৯ কোম্পানি কমান্ডার মেজর মাহফুজুর রহমান, জেলা আনসার ও ভিডিপি সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ফরিদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাসরীন চৌধুরীসহ বিজিবি, র‌্যাব ও আনসার ভিডিপি কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

সভায় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সতর্ক থাকবে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিয়োগ করা হবে।

মৌলভীবাজার জেলায় এবছর শারদীয় দুর্গাপূজায় ১০৩৬টি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে পুজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ডপ কমিটিকে সিসি ক্যামেরা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com