মৌলভীবাজারের এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

মোঃ আব্দুল কাইয়ুম/সালেহ আহমদ (স‘লিপক)॥ মৌলভীবাজারের সদর উপজেলার আকবরপুর এলাকায় এ্যাম্বুলেন্স ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ অক্টোবর দুপুর ২টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার মোকামবাজারে কনে পক্ষের একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষনা ইন্সটিটিউট এর সামনে দি নিউ লাইফ নামীয়র একটি এ্যাম্বুলেন্সের সাথে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘষের্র ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে মাটরসাইকেল আরোহী দুলাভাই তাজ উদ্দিন মারা যান। পরে স্থানীরা গুরুত্বর আহত শ্যালক শাহিন মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে য়ান। তার অবস্থা অংশংকাজনক থাকায় কর্তৃকরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে রাস্তায় মারা যান শাহিন মিয়া।
শাহিন মিয়ার ভগ্নিপতি হেলাল মিয়া জানান, শাহিন মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট যাওয়ার পথেই মৃত্যু হয়। তিনি জানান, শাহিন আর তাজুল ইসলাম মৌলভীবাজারের মোকামবাজারে বিয়ের দাওয়াতে আসার পথেই এই দূর্ঘটনার শিকার হন।
ঘটনার সত্যতা স্বীকার করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনূর রশীদ জানান, নিহত মোটরসাইকেল আরোহীরা হলেন, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের সুরুজ মিয়ার ছেলে চা শ্রমিক তাজুল ইসলাম (৫০) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমসেদ মিয়ার ছেলে ভানুগাছ বাজারের ব্যবসায়ী শাহিন মিয়া (৪৮)। এদিকে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে অ্যাম্বুলেন্স উদ্ধার করলেও অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যায়। অ্যাম্বুলেন্স চালককে আটকের চেষ্টা চলছে।



মন্তব্য করুন