ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার॥ ফিলিস্তিনে ইসরায়ীলের বরবর সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্দ্যোগে শাখা সভাপতি মাওঃ ফারুক আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফর রহমান কামালীর পরিচালনায় ১৩ অক্টোবর শুক্রবার বাদ আছর মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার জামে মসজিদ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল টি শহরের প্রধান প্রধান সড়ক প্রধক্ষিন করে কুসুম ভাগ চত্তরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, আরো বক্তব্য রাখেন জেলা সহ সভাপতি মাওলানা আবুল কালাম, সহ সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান শামীম রাজনগরী, জেলা সাধারণ সম্পাদক মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দীন, রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী রুহুল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সভাপতি শাইখুল হাদীস মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী বলেন বিশ্ব সন্ত্রাসী ইসরাইল কর্তৃক দির্ঘদিন যাবত একটি স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনকে দখল করে সেখানকার মুসলমানদের উপর বরবর আগ্রাসন ও নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাছছে । ইসরাইলের এই নির্মমতার বিরুদ্ধে আজ বিশ্ব মুসলিম জেগে উঠেছে। এই সন্ত্রাসীরা, মাদক, সন্ত্রাস, ও দর্শন এমন কোন অপরাধ নেই যে অপরাধ সন্ত্রাসবাদী ইহুদীরা করে নাই। এই দখলদার ইহুদীরা উড়ে এসে জুড়ে বসে স্বাধীন রাষ্ঠ ফিলিস্তিনের মানুষকে তাদের দেশ থেকে বহিষ্কৃত করে দিয়েছে।
পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দাস মুসলমানদের সম্মানিত মসজিদে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। এই অধিকার তারা মুসলমানদের থেকে কেড়ে নিয়েছে। আমরা ফিলিস্তিনের মসলমানদের পাশে আছে। যদি মুসলমানদের শিশু ও নারী হত্যা এবং তাদের উপর নির্যাতন বন্ধ না হয়। তাহলে একদিন এমন সময় আসবে সারা বিশ্বের মুসলিম যুবকের ফিলিস্তিনের মাটিকে স্বাধীন করার জন্য অস্ত্র হাতে নিয়ে মাঠে নেমে পড়বে।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন খেলাফত নেতা মাওঃ রহমত আলী, মাও: আলাউদ্দিন রায়পূরী, হাকিম মোঃ নিজাম উদ্দিন, মাওঃ তাজুল ইসলাম, আতাউর রহমান, মাওঃ আব্দুল ওয়াজিদ আব্দুল হান্নান, মুফতি আল আমিন আহমেদ, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, মোঃ ফরিদুজ্জামান প্রমুখ।



মন্তব্য করুন