মৌলভীবাজারে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন মূল্যসূচকের তথ্য সংগ্রহ কার্যক্রম যাচাই ও পরিদর্শন

October 16, 2023,

সালেহ আহমদ (লিপক) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল একাউন্টিং উইং কর্তৃক মৌলভীবাজার জেলায় চলমান অক্টোবর মাসের বিভিন্ন মূল্যসূচকের তথ্য সংগ্রহ কার্যক্রম যাচাই ও পরিদর্শন করা হয়েছে।

রোববার ১৫ অক্টোবর দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল একাউন্টিং উইং এর উপপরিচালক তোফায়েল আহমেদের নেতৃত্বে মৌলভীবাজার জেলায় চলমান অক্টোবর মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই), গৃহ নির্মাণ সামগ্রী সূচক (বিএমপিআই), বাড়ি ভাড়া সূচক (এইচআরআই) এবং মজুরি হার সূচক (ডব্লিউআরআই) এর তথ্য সংগ্রহ কার্যক্রম যাচাই ও পরিদর্শন করেন।

এ সময় মৌলভীবাজার জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক সৌরভ পাল মিঠুনসহ তথ্য সংগ্রহকারীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com