মৌলভীবাজারে আওয়ামীলীগ ও যুবলীগের শান্তি মিছিল

November 1, 2023,

স্টাফ রিপোর্টার॥ দেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক খুন, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ব মৌলভীবাজারের হরতাল বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও যুবলীগ।

বুধবার ১ নভেম্বর সকালে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা জেলা শহরের এম সাইফুর রহমান রোডে হরতাল বিরোধী অবস্থান নেন এবং দুপুরে শহরের চৌমুনা চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ এম এ রহিম সিআইপি, জেলা সদস্য সাইফুর রহমান বাবুল, যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলার সৈয়দ সেলীম হক, সহ-সভাপতি মবশ্বির আহমদ, সহ-সভাপতি মুজিবুর রহমান, সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী ফহিম, শেখ রুমেল আহমদ, অ্যাডভোকেট গৌছউদ্দিন নিক্সন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমেশ দাশ যীশুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তরা বলেন আন্দোলন ও হরতালের নামে বিএনপি-জামায়াতচক্র যেন সন্ত্রাস নৈরাজ সৃষ্টি করতে না পারে সে জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com