মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করবেন আওয়ামীলীগ নেতা ভিপি সোয়েব

November 27, 2023,

স্টাফ রিপোর্টার॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পদক ও সাবেক কলেজ সংসদের ভিপি আব্দুল মালিক তরফদার (ভিপি) সোয়েব।

আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব মৌলভীবাজার কলেজ রাজনীতি থেকে তার রাজনীতির জীবন শুরু হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর তিনি যুক্তরাজ্যে চলে যান। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের সাউথআম্টন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। দেশে অবস্থান করে তিনি ২০০৬ সালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদস্য এবং ২০১৯ সালে তিনি মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জনগনকে নিয়েই তার আশা আকাঙ্কা। তাই জনগনের সেবা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মৌলভীবাজার-৩ আসনের নির্বাচিত এমপি হয়ে জনগণের পাশে থাকতে চান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com