কয়েকজন জিন দায়িত্ব নিয়েছে কেন্দ্র পাহারা দেবে-মৌলভীবাজার-২ আসনের প্রার্থী আছলাম রহমানী

এহসান বিন মুজাহির॥ দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেছেন, আমার ভোটকেন্দ্রগুলোতে শুধু মানুষ এজেন্ট থাকবে না, জিনরাও কাজ করবে। ভোট কেন্দ্রের ভেতরের অবস্থা আমাকে জানাবে জিন। কেউ ভোট চুরি করতে পারবে না। কয়েকজন জিন আমার দায়িত্ব নিয়েছে তারা কেন্দ্র পাহারা দেবে। আপনারা জানেন যারা তাযকিয়া বিশ্বাস করেন। তারা জানেন। গহরপুরী পীর সাহেব, বরুণার পীর সাহেব ও ফুলতলী পীর সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।
শনিবার ৬ জানুয়ারি বিকেলে মুঠোফোনে তিনি এসব কথা বলেছেন। এ প্রার্থী আরও বলেন আমার বন্ধুবান্ধবসহ বিশিষ্ট মানুষ এবং প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে আমি নির্বাচনে অংশ নিয়েছি। তারা বলেছেন নির্বাচন সুষ্ঠু হবে। তবে ভোটের দিন সকাল ৮টার পর বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখবো আমার এজেন্টরা কেন্দ্রে আছে নাকি কেউ বের করে দিয়েছে এবং ভোট সুষ্ঠু ও শাস্তিপূর্ণ হচ্ছে কিনা। যদি ভোটে কারচুপির খবর পাই বা আমার এজেন্টদের বের করে দেয় তাহলে আমি সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন করে আমরা ঐক্যজোটের সিলেট বিভাগের ৮জন প্রার্থী নির্বাচন বর্জন করবো। আমি যে সিদ্ধান্ত দেবো আমার দলের সিলেট বিভাগের সব প্রার্থীরা তা মেনে নিবেন বলে এর আগে একমত হয়েছেন। এছাড়া মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনে
অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা করায় কুলাউড়া উপজেলায় তিনি বেশ আলোচিত। প্রতিক বরাদ্দের পর থেকেই তিনি কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।



মন্তব্য করুন