বড়লেখার সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার হিফজ বালিকা শাখার উদ্বোধন

January 18, 2024,

আব্দুর রব॥ বড়লেখার সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসায় হিফজ বালিকা শাখার উদ্বোধন ও ছবক দান অনুষ্ঠান বুধবার দুপুরে মাদ্রাসার একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুজানগর ডেভলপমেন্ট সোসাইটির উপদেষ্টা লন্ডন প্রবাসী হাফেজ সিরাজুল ইসলাম।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে ও হিফজ বিভাগের প্রধান হাফেজ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মাষ্টার সরফ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন রুকনপুর আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ, মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি কাতার প্রবাসী আসহাব উদ্দিন জুয়েল, সদস্য কুয়েত প্রবাসী লিয়াকত হাসান, বাহরাইন প্রতিনিধি আশফাক আহমেদ, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, দুবাই প্রতিনিধি আব্দুল ওয়াহিদ রাইহান, কাতার প্রবাসী আব্দুল মোমিন প্রমুখ।
উল্লেখ্য অত্র ২০০৮ সালে সুজানগর আইডিয়াল মাদ্রাসাটি প্রতিষ্ঠিতকালিন জেনারেল লাইনে পাঠদান ও ২০১৫ সাল থেকে বালক হিফজ শাখায় শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com