হাজীপুর সোসাইটি পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ার হাজীপুর সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার ৩ ফেব্রুয়ারি সন্ধায় পাবই চৌষাইয়া এলাকায় হাজীপুর সোসাইটি কুলাউড়ার পক্ষ থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছা দেওয়া হয়েছে।
সোসাইটির সহ-সভাপতি কুলাউড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক খালিক উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল এমিপ।
উপস্থিত ছিলেন- রাহাতুল ইসলাম তালুকদার,কল্যাণ চন্দ্র পলাশ, হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আলাউদ্দিন আহমদ, সহ সভাপতি জমসেদ মিয়া, সহ প্রচার সম্পাদক ইন্দ্রজিত দাশ খোকন, মাজহারুল আলম, লালনুর রহমান, মো. মোজাম্মেল হোসেন, আককাস আলীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সোসাইটির সদস্যবৃন্দ।



মন্তব্য করুন