বড়লেখায় যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি আলোচনা সভা ও দোয়া

February 15, 2024,

বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় পাঠক নন্দিত দৈনিক যুগান্তরের পঁচিশ বছর পূতিতে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বড়লেখা স্বজন সমাবেশ ও যুগান্তরের উপজেলা প্রতিনিধির উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ ফেব্রুয়ারী বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত আনন্দ র‌্যালি শেষে আইনজীবী মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি আব্দুর রবের সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক ইকবাল হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সভাপতি ও স্বজন উপদেষ্ঠা অসিত রঞ্জন দাস, সিনিয়র আইনজীবী ইয়াছিন আলী, অ্যাডভোকেট হারুর-অর রশীদ, জিল্লুর রহমান, সুব্রত কুমার দে, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মীর মখলিছুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, সাংবাদিক তপন কুমার দাস, এজে লাভলু, যুবলীগ নেতা মান্না দে, সমাজসেবক বলাই মিয়া, আইনজীবী সহকারি আব্দুল আলিম, রাজিব ইসলাম, ছমির উদ্দিন, রুবেল আহমদ, জাফর আহমদ, সাদিকুর রহমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com