বড়লেখার ব্লু-বার্ড কিন্ডার গার্টেনে শিশু কর্ণারের উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

March 3, 2024,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার কাঠালতলী ব্লু-বার্ড কিন্ডারগার্টেন স্কুলে গত শনিবার প্রধান অতিথি হিসেবে শিশু কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। এছাড়া তিনি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ব্লু-বার্ড কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সাহেদ আহমদের সঞ্চালনায় শিশু কর্ণানের উদ্ভোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ কাওসার হোসেন, ৮ নং দক্ষিণ ভাগ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক কুলাউড়া শাখার ম্যানেজার তানভীর আহমদ, শিক্ষানুরাগী ও সমাজ সেবক হুমায়ুন আহমদ, স্পেন প্রবাসী, কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কয়েছ আহমদ, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাসুক আহমদ, সমাজসেবক ও ব্যবসায়ি আব্দুল মালিক, সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল জব্বার, শাহাব উদ্দিন, সমাজসেবক আব্দুল মুকিত মামুন, কিন্ডারগার্টেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com