টিম এভেঞ্জারস কেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক

কুলাউড়া প্রতিনিধি॥ টিম এভেঞ্জারস কেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্টান ৮ মার্চ শুক্রবার সন্ধায় কুলাউার স্টেশন রোডস্থ পাকশি পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির সভাপতি এম অহিদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিসান আহমদ এবং সহ-সাধারণ সম্পাদক অলিদ আহমদ সাইম এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
উদ্ভোধকের বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর হারুনুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার কাউন্সিলর জহিরুল ইসলাম খান খসরু, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আলী আজন, দক্ষিণ জয়পাশা জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, কোয়াব কুলাউড়ার সভাপতি মাসুদ হোসেন, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সম্মানিত স্টেশন মাষ্টার রোমান আহমদ, টিম এজেঞ্জারস কেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা তাজওয়ার আলম কাবি, মানবসেবা সংস্থার সিনিয়র সদস্য কবির উদ্দিন লালন, লায়ন্স অব জয়পাশার প্রবাসী সদস্য এমদাদুল হক, পৌর তালামীযের সভাপতি আব্দুস সামাদ, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন লাল, পৌর তালামীযের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, লায়ন্স অব জয়পাশার প্রবাসী সদস্য মিছবাউজ্জামান বাপ্পী, মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক সাজেদুল আম্বিয়া সজিব, পৌর তালামীযের দায়িত্বশীল সজিব আলী, রুহিন আহমদ প্রমুখ।



মন্তব্য করুন