কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে কুলাউড়ায় বন্যা দূর্গতদের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ
August 25, 2024,

মাহফুজ শাকিল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রবিবার কুলাউড়া উপজেলার বন্যাদূর্গত টিলাগাঁও ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পাঁচ শতাধিক মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল, সাধারন সম্পাদক এমএ মোহিত, কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ন আহবায়ক কাওছার আহমদ নিপারসহ যুবদলের বিভিন্নস্থরের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ৫শত মানুষের মধ্যে শুকনো খাবারের প্যাকেট ও পানি বিতরণ করেন



মন্তব্য করুন