কুলাউড়ায় বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

December 14, 2024,

এস আর অনি চৌধুরী : মৌলভীবাজারের কুলাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমলা কান্ত ভৌমিক, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন ও সাংবাদিক আজিজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাজমুল বারী সোহেল ও এস আর অনি চৌধুরী, মুক্ত স্কাউটের সামছুদ্দিন বাবুসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com