কুলাউড়ায় জাতীয় ভোটার দিবস পালিত

March 2, 2025,

কুলাউড়া প্রতিনিধি : ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে ’ এই ¯স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় ২ মার্চ পালিত হয়েছে ৭ম জাতীয় ভোটার দিবস।

রোববার ২ মার্চ সকাল দশটায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে এক র‌্যালি পৌর শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় নির্বাচন অফিসার মোঃ আবুল বাশারের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহ জহুরুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন , প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখার হোসেন ভূইয়া, হায়দারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো: আব্দুল হাই , সাংবাদিক মহি উদ্দিন রিপন, উপজেলা তথ্য আপা তাসফিয়া রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটের সম্পাদক মো: ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক খালেদ পারভেজ বক্স, আশরাফুল ইসলাম জুয়েল, উপজেলা নির্বাচন অফিস সহকারী মাসুক আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা নুসরাত জাহান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com