মৌলভীবাজারে  বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস  এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 23, 2025,

স্টাফ রিপোর্টার : ২২ মার্চ শনিবার বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শহরের খানদানী রেষ্টোরেন্টে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর  জেলা সভাপতি আল আমিন আহমদ সাদী সভাপতিত্বে ও জেলা প্রশিক্ষণ সম্পাদক মাজহারুল ইসলাম শাফীর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন  বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার   জেলা শাখার সিনিওর সহ সভাপতি মাওলানা ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস এর জেলা সহ সভাপতি মাওলানা শায়খ ইমদাদুর রহমান  জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ  রহমত আলী, জেলা অফিস সম্পাদক আব্দুল ওয়াজিদ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস এর মৌলভীবাজার জেলা আহবায়ক  মাওঃ লুৎফুর রহমান কামালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার এর জেলা সভাপতি হুসাইন  আব্দুল আউয়াল, যুব মজলিসের জেলা  সংগঠন বিভাগ সম্পাদক শহিদুল ইসলাম তালহা, ইসলামি যুব  আন্দোলন মৌলভীবাজার জেলা, প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান হাসান, খেলাফত ছাত্র মজলিস এর জেলা বায়তুল মাল সম্পাদক মোল্লা ইয়াকুব বিন বশির খেলাপত ছাত্র মজলিস মৌলভীবাজার সদর উপজেলা, সভাপতি হাদী আলম, পৌর শাখার সভাপতি শামিম আহমদ, সদর উপজেলা শাখার সাংঘঠনিক আতাউর রহমান, শ্রীমঙ্গল  উপজেলা দায়িত্ব শীল, আব্দুল কাইয়ুম  কুলাউড়া উপজেলা দায়িত্ব শীল আল আমিন, প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com