কুলাউড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল গ্রেপ্তার

April 25, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে পৌরসভাস্থ আলালপুরের নিজবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কামরুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি। বৃহস্পতিবার মধ্যরাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কুলাউড়া থানা পুলিশের একটি বিশেষ দল আলালপুরস্থ কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানকালে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার ও ডিবির ওসি আবু জাফর মোহাম্মদ কবির উপস্থিত ছিলেন।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি আবু জাফর মোহাম্মদ কবির জানান, দেশব্যাপী অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে এজাহারনামীয় আসামি কামরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কামরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজুর ছোটভাই। শুক্রবার ২৫ এপ্রিল সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com