নিজের জমির ধান চেয়ারম্যান নিজেই কা*টছেন

স্টাফ রিপোর্টার : নিজের জমিতে পাকা ধান কাটছেন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের ইউপি সদস্য বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্বপ্রাপ্ত সৈয়দ রুমেন আলী তিনি নিজের ক্ষেতের ধান কেটে নিয়ে আসছেন।
প্রাথমিকভাবে দেখে যে কেউই মনে করতে পারেন এটি হয়তো ফটোসেশন। কিন্তু তিনি নিয়মিত নিজের জমিতে ধান চাষ করেন এবং চাষের কাজ করেন তিনি নিজেই। ট্রাক্টর বা লাঙল দিয়ে জমি চাষ, কোদাল দিয়ে জমির আইল কাটা, বীজতলা তৈরি, চারা উত্তোলন, ধানের চারা রোপণ সেচ ও পাকা ধান কাটাসহ সব কাজেই তিনি কাজের মানুষের সাথে করে থাকেন। পারিবারিকভাবে তাদের অনেক জায়গা সম্পত্তি রয়েছে। আর নিজের ফসলি জমিতে শ্রমিকদের সঙ্গে কাজে নেমে পড়েন।
স্থানীয় এলাকাবাসী জানান, তিনি ইউপি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার আগে থেকেই প্রতি মৌসুমে কৃষকদের সঙ্গে ধান কাটেন।
সৈয়দ রুমেন আলী বলেন, প্রাথমিকভাবে চলতি বোরো মৌসুমে সারা দেশের মতো মৌলভীবাজারেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। শ্রমিক সংকটের পাশাপাশি মজুরিও বেশি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুঃচিন্তায় রয়েছি তাই আমি নিজেই প্রতি বছরের মত এবারও ধান কেটে বাড়ি নিয়ে আসছি।



মন্তব্য করুন