মৌলভীবাজারে চলতি চা মৌসুমে প্রথম নিলাম শুরু, ৭১ হাজর ৫ শত কেজি চা বিক্রি

স্টাফ রিপোর্টার : দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমের প্রথম নিলাম অনুষ্ঠিত হয়েছে। চলতি চা মৌসুমে মোট ৪৮ টি নিলাম অনুষ্ঠিত হবে।
বুধবার ৭ মে চলতি চা মৌসুমের প্রথম নিলাম শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে সম্পন্ন হয়। মৌসুমের প্রথম চা নিলামে প্রতি কেজি গড়ে ২৩০ টাকা দরে প্রায় ৭১ হাজার ৫ শত কেজি চা বিক্রি হয়েছে। নিলামে বিক্রির জন্য মোট ১ লাখ ১৫ হাজার কেজি চা উঠে। ৪৩ হাজার ৫ শত কেজি চা অবিক্রীত থাকে।
এবারের নিলামে মৌলভীবাজারের ৫ টি ব্রোকার্স হাউসের মাধ্যমে চা বিক্রি হয়। মোট ৩০ জন বায়ার চা নিলামে অংশ নেন। নতুন চা মৌসুমের প্রথম নিলামে সর্বোচ্চ ৪০০ টাকা দরে বিক্রি হয় তেলিয়াপাড়া চা বাগানের চা । সর্ব নিম্ম দরে বিক্রি হয় ১৬০ টাকা প্রতি কেজি চা।
২০১৭ সালের ৮ ডিসেম্বর সিলেট অঞ্চলের মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দ্বিতীয় আন্তর্জাতিক নিলাম কেন্দ্র উদ্বোধনের পর ২০১৮ সালের ১৪ মে এ নিলাম কেন্দ্রে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। এরপর এখানে নিয়মিত চা নিলাম হয়ে আসছে।



মন্তব্য করুন