মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

মাহফুজ শাকিল : বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার ২০ মে রাতে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক, নির্বাহী সভাপতি মাওলানা মো: ইকবাল হোসেন ও মহাসচিব মাওলানা মো: সেলিম রেজা স্বাক্ষরিত এক পত্রে ২৫৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটিতে মাওলানা শাহ মোহাম্মদ নেছারুল হক সভাপতি, মাওলানা মো: ইকবাল হোসেন নির্বাহী সভাপতি, মাওলানা মো: আলমগীর হোসেন সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মো. শামসুদ্দিন হেলালী সহ-সভাপতি, মাওলানা মো: সেলিম রেজা মহাসচিব, ড. মো: সলিম উল্লাহ সিনিয়র যুগ্ম মহাসচিব, মাওলানা এ কে এম বদরুল হক পুনরায় সাংগঠনিক সম্পাদক, মাওলানা মো: ওয়ালিউল্লাহ রব্বানী ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কাজী মাওলানা আব্দুর রাজ্জাক অর্থ সম্পাদক নির্বাচিত হন। সূত্র জানায় খুব শীঘ্রই মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির অভিষেক ও পরিচিতি অনুষ্ঠান হবে সমিতি গেছে।



মন্তব্য করুন