কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গু/লিতে এক বাংলাদেশী যুবক নি/হত
June 1, 2025,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া দত্তগ্রাম সীমান্তে বিএসএফ এর গু/লিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। শনিবার ৩১ মে রাত ১১ এই ঘটনাটি ঘটে। নিহত ওই যুবকের নাম প্রদীপ বৈদ্য। তার বাড়ি কুলাউড়া উপজেলার দত্তগ্রামে। তার পিতার নাম শৈলেন্দ্র বৈদ্য।
লা/শ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে আছে বলে জানান কুলাউড়া শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দরুদ।
এ ব্যাপারে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, তারা লোক লোকেমুখে শুনেছেন তবে এব্যাপারে কোন জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের জানায়নি।



মন্তব্য করুন