কুলাউড়ায় নি/খোঁ/জের দু’দিন পর স্কুলছাত্রীর মৃ/তদে/হ উদ্ধা/র
June 14, 2025,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের শেরপুর এলাকার নাসিফা জান্নাত আনজুম (১৫ বছর) বয়সী এক স্কুলছাত্রী নিখোঁজ হয়।
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১২ জুন সকালে দশম শ্রেনীর ছাত্রী নাফিসা কোচিং ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু কোচিং শেষে সে আর বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পরদিন কুলাউড়া থানায় নাফিসার মাতা নাসিমা আক্তার লাকী একটি সাধারণ ডায়েরি করেন।
শনিবার ১৪ জুন বিকালে বাড়ির পাশের একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে পরিবার নিশ্চিত করেছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো: গোলাম আপছার জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং বিস্তারিত জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করতে হবে।



মন্তব্য করুন