কুলাউড়ায় ঘাগটিয়া টাইটান্সের জার্সি উন্মোচন

June 28, 2025,

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ক্রিকেট টিম ‘ঘাগটিয়া টাইটান্স’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ জুন রাতে শহরের শামীম ট্রাভেলস কার্যালয়ে এই জার্সি উন্মোচন করেন কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি ও ঘাগটিয়া নিবাসী এম শাকিল রশীদ চৌধুরী।

এ সময় তিনি বলেন, ঘাগটিয়া টাইটান্স টিম গঠনের পর থেকে স্থানীয় খেলোয়াড়রা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে। অনেক খেলোয়াড় বর্তমানে প্রবাসে থাকলেও যারা দেশে রয়েছেন, তারা নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে টিমের ঐতিহ্য ধরে রেখেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী ৩ জুলাই শুরু হতে যাওয়া সামার বার্লি (সিজন ১১) টুর্নামেন্টে ঘাগটিয়া টাইটান্স অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।

তিনি ঘাগটিয়া টাইটান্স টিমকে জার্সি, টাউজার ও কেপ উপহার দিয়ে উৎসাহিত করায় লন্ডনের প্রবাসী ‘দ্যা রাইডি ফ্যামিলি’-কে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শামীম ট্রাভেলসের সত্ত্বাধিকারী জুবের আহমেদের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে টিম ম্যানেজার লন্ডনপ্রবাসী মোস্তাক রশিদ (উজ্জ্বল)-এর নেতৃত্বাধীন দলের উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন কাতার প্রবাসী জাকির আহমেদ ও নাজিম উদ্দিন, তামিম জামান, টিম ক্যাপ্টেন মাহবুব আলম (রাসেল), ভাইস ক্যাপ্টেন নোমান আহমেদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com