কুলাউড়ায় প্রয়াত বিএনপি নেতা মুজিবুল আলমের নামে সড়কের নামকরণ

July 5, 2025,

মাহফুজ শাকিল : কুলাউড়ায় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক নেতা মরহুম মুজিবুল আলম সোহেলের নামে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি সড়কের নামকরণ করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দল ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার ৩ জুলাই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে ওই সড়কের নামফলক উন্মোচন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, এডভোকেট এএনএম আবেদ রাজা।

এসময় কুলাউড়া কলেজের সাবেক এজিএস, ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী প্রবাসী সংগঠক শফি আহমদ দিনার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক শামিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, মরহুম মুজিবুল আলম সোহেলের সহোদর মঈনুল আলম সোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি, ছাত্রদল নেতা মুজিবল আলম সোহেল হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী ইন্তেকাল করেন। তিনি কুলাউড়ার রাজনীতিতে দৃঢ় চেতা,শৌর্য বীর্য ও অদম্য সাহসিকতার প্রতীক ছিলেন।

মরহুমের জয়পাশাস্থ দীঘিরপাড়ের বাড়ীর সম্মুখের উক্ত সড়কটি তাঁর উদ্যোগে পাকাকরণ হয়েছিল বলে স্থানীয়রা জানান। সড়কের নাম ফলক উন্মোচনের সময় মোনাজাত করে মরহুমের মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com