কুলাউড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

August 2, 2025,

কুলাউড়া প্রতিনিধি : এসএসসি ও দাখিল পীক্ষায় ২০২৫ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার।

বৃহস্পতিবার ৩১ জুলাই কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার কতৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নবাব আলী আব্বাস খান।

আব্দুল আল মামুন রেনু এর সভাপতিত্বে ও তালামীযে ইসলামিয়া পৌর শাখার সভাপতি আব্দুস সামাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া  থানার এসআই ফয়জুল ইসলাম, জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী খন্দকার ফখরুল ইসলাম, ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতার এর যুগ্ম-সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম, এম আফজাল হোসেন সাজু, সাংবাদিক আব্দুল মুক্তাদির, রফিকুল ইসলাম মামুন ও হাফিজ আব্দুল মুবিন প্রমূখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com