কুলাউড়ায় হেলমেট-কাগজপত্র নেই, জরিমানা গুনলেন ৩ জন

September 27, 2025,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় হেলমেট ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর দুপুরে শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মোড়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলামের নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই মোটরসাইকেল চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী তিনটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আইন মেনে সড়কে চলাচলের জন্য চালকদের সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো: আনিসুল ইসলাম জানান, জনসচেতনতা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com