কুলাউড়ায় ইংলিশ গ্রামার কম্পিটিশন অনুষ্ঠিত

মো: মছব্বির আলী : কুলাউড়ায় প্রথমবারের মতো রফিক’স আয়োজিত ১৩ শতাধিক ছাত্রছাত্রীদের নিয়ে ইংলিশ গ্রামার কম্পিটিশন অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলার ২৩টি উচ্চ বিদ্যালয় ও ৫ টি কলেজের ১৫০০ ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ম পালন করেন নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন।
পরীক্ষা চলাকালে আলী আমজদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখান্ত শেখর গোস্বামী, কুলাউড়া থানার অফিসার ইচার্জ মো: ওমর ফারুক, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম আতিকুর রহমান আখই পরিদর্শন করেন।
রফিক’স কুলাউড়ার স্বত্তাধিকারী রফিক সুমন জানান, আগামী নভেম্বরে জাকজমক অনুষ্টানের মধ্য দিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।



মন্তব্য করুন