কমলগঞ্জে বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

October 15, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মো: মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃংখল ও উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন তিনি। যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোন বৈষম্য থাকবে না, সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।

বুধবার ১৫ অক্টোবর কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মহসিন মিয়া মধু। তিনি আরো বলেন, আমরা আজ যে মানুষের স্মরণসভায় এসেছি তাকে আজীবন স্মরণে রাখার মত একজন মানুষ ছিলেন। দলের জন্য তার অনেক ত্যাগ ছিল, আব্দুল হক চৌধুরী খসরু বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন।

পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে সভায় কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বিএনপি নেতা হাজী নোমান মিয়া, আব্দুল হক চৌধুরী সাইস্তা, আব্দুস শহীদ, এখলাস উদ্দিন, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুকুল প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com