শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে র্যালি, আলোচসাসভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী।
রোববার ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় শ্রমিক, জনতার অধিকার, আমাদের অঙ্গিকার স্লোগান একটি র্যালি বের করেন দলের নেতাকর্মীরা। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে ভানুগাছ সড়কস্থ একটি রেস্টুরেন্টে আলোচনাসভা অনুষ্টিত হয়।
গণঅধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মৌলভীবাজার-৪ আসনের এমপি প্রার্থী হারুনুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন, হবিগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি আরিফ হোসেন, মৌলভীবাজার জেলা যুব অধিকার পরিষদের সহ সভাপতি নাহিদা খানম, মৌলভীবাজার জেলা গণঅধিকার পরিষদের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আমির আলী, শ্রীমঙ্গল উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার নেতা নূর হোসেন ও রায়হান আহমেদ, ডা. শেখ আনোয়ার হোসেন, ছাত্র অধিকার পরিষদের নেতা জুবায়ের আহমেদ প্রমুখ।
এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থী হারুনুর রশিদ হারুনকে নির্বাচিত করতে সবার প্রতি আহবান জানানো হয়।



মন্তব্য করুন