শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

October 29, 2025,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর রাত ৮টায় পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সাবেক সভাপতি বেলাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলাদ হোসেন মিরাশদার, শাখাওয়াত হাসান মাস্টার, সদস্য মীর এম, এ সালাম, মোছাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, জাহিদ হোসেন, মিজানুর রহমান মাসুম, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুজিবুর রহমান তপন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর রাজু, ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জাহিদ, শ্রমিক নেতা ফারুক আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: সহিদ মিয়া, আলকাছ মিয়া, মো: সাইফুদ্দিন সাবলু, নজরুল ইসলাম, ফয়ছাল ইসলাম, জাহিদ হোসেন, শেফাক ইসলাম (নিলু), টিটু দাস, জুয়েল আহমেদ, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কুটি আহমেদ ও সাবেক ছাত্রনেতা জনি আহমেদ প্রমুখ।

এসময় বক্তাগণ ওই ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগণের নিকট সেই আহ্বান পৌঁছে দেয়া, সামনের নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা, বিগত ১৭ বছর আওয়ামীলীগের হাতে নির্যাযিত ও নিপিড়ীত দলীয় নেতাকর্মীদের কমিটিতে অগ্রাধীকার ভিত্তিতে স্থান দেয়া ও আওয়ামীলীগের দোসরদের চিহ্নিত করে তাদেরকে কমিটিতে অন্তর্ভুক্ত না করার ওপর বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com