আমেরিকার নিউ জার্সির আটলান্টিক সিটিতে কুলাউড়ার সোহেলের জয়

November 8, 2025,

এস আর অনি চৌধুরী : আমেরিকার নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিল অ্যাট-লার্জ পদে জয়লাভ করেছেন কুলাউড়ার সন্তান সোহেল আহমদ।

৪ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী হিসেবে ‘টিম স্মল’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে নির্বাচনে জয়লাভ করে ইতিহাস গড়েছেন।

সোহেল আহমদ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মির্জাপুর গ্রামের সন্তান। তিনি কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম এম এ গণির পুত্র। বর্তমানে তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টি-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি সিটি হলে নতুন নেতৃত্ব গড়ে তোলা, নিরাপদ ও পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, কর হ্রাস, নাগরিক নিরাপত্তা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করেছিলেন।

জয়ের পর প্রতিক্রিয়ায় সোহেল আহমদ বলেন, এই জয় শুধু আমার নয়- এটি বাংলাদেশি কমিউনিটির জয়। আপনাদের আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।

এদিকে তার এই ঐতিহাসিক বিজয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জারসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাটলান্টিক কাউন্টি, বেংগল ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com