বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ফ্রান্স বিএনপির কুরআন খতম ও দোয়া মাহফিল

আবুল কালাম মামুন ফ্রান্স থেকে: বুধবার বাদ আসর রাজধানী প্যারিসের স্হানীয় একটি মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।
এতে উপস্থিত বিএনপি নেতারা বলেন ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ উপাধিতে ভূষিত খালেদা জিয়ার মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আজীবন তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বলেও উল্লেখ করেন তারা। এ সময় তাঁকে মাদার অব ডেমোক্রেসি হিসেবেও উল্লেখ করা হয় ।
ফ্রান্স বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের’র পরিচালনায় ও সাবেক সহ সভাপতি সিরাজুর রহমান’র সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান কাজী এহসানুল হক , কাউন্সিলর ও দূতালয় প্রধান মো ওয়ালিদ বিন কাশেম,দ্বিতীয় সচিব কে এফ এম শারহাদ শাকিল,
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের উদ্দেশ্যে দুইদিন ব্যাপী কোরআন খতমের পর ফ্রান্স বিএনপির আয়োজনে ক্যাথসিমা বাংলাদেশ কমিউনিটি জাতীয় মসজিদে দল মত নির্বিশেষে সকলের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল সঞ্চালনা করেন ফ্রান্স বিএনপির বিপ্লবী কর্মীবান্ধব সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম.এ. তাহের, সভাপতিত্ব করেন ফ্রান্স-বিএনপি সাবেক সহ-সভাপতি সিরাজুর রহমান, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান জনাব এহসানুল হক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এবং দূতালয় প্রধান মোঃ ওয়ালিদ বিন কাশেম, দূতাবাসের দ্বিতীয় সচিব একে এফ এম শারহাদ শাকিল, সাবেক সহ সভাপতি মাহবুবুল আলম রাঙা,সাবেক সহ সভাপতি শাহ জামাল, সহ সভাপতি রশিদ পাটোয়ারী, তসলিম আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহম্মেদ, সাবেক অর্থবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শিপার, যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস এম মিল্টন সরকার , সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি আবদুল কুদ্দুস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম সায়েম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এম আলী চৌধুরী , জাসাসের সদস্য সচিব মেহেদি হাসান রনি সহ
ফ্রান্স বিএনপির বিপুল সংখ্যক , যুবদল, সেচ্ছাসেবক দল নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস ও তার উপদেষ্টা পরিষদ এবং সশস্ত্র বাহিনীর সকল সদস্যকে প্রিয় নেত্রীকে যথাযথ মর্যাদায় সম্মানিত করার জন্য ফ্রান্স-বিএনপি তাদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরে ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ মালেকের পরিচালনায় মোনাজাতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা ও দেশের এই কঠিন পরিস্থিতিতে আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের মনোবল যাতে শক্ত থাকে সে কামনায় বিশেষ মোনাজাত করা হয় ।



মন্তব্য করুন