সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃ/ত্যু/তে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের শোক প্রকাশ

January 1, 2026,

লন্ডন প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, ও অর্থ সচিব এম আসরাফ মিয়া সহ সকল কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের রাজনীতিতে ও জাতি গঠনে তাঁর অ-সামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করে শোকবার্তায় সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর  ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের প্রথম নারী সাবেক তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার একটি গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। সময়ের উত্থান-পতন, সংগ্রাম ও আন্দোলনের ভেতর দিয়েও তাঁর দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ হারিয়েছে একজন জাতীয় নেতাকে। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে  এক অপূরণীয় ক্ষতি হলো।

রাজনীতির মহীরুহের প্রয়াণ: শোকাতুর গোটা বাংলাদেশ বলে উল্লেখ করে শোকবার্তায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা সহ শোকাবহ পরিবারবর্গ এর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেনো উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া করার জন্য সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com