মৌলভীবাজারের সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে বিএনপির প্রার্থী নাসের রহমানকে কেনো বিজয়ী করবেন ?

মোস্তফা সালেহ লিটন : আমাদের প্রাণের মৌলভীবাজার জেলা আজ উন্নয়ন তিহীন জেলা হিসাবে এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বিগত ১৭টি বছর এ জেলা উন্য়ন থেকে পুরোটাই বিচ্ছিন্ন ছিলো। আজ আমাদের মাছে আবারো সেই ঐতিহাসিক মূহুর্তটি এসেছে। যেই দিন ক্ষন সময়কে আমরা কাজে লাগিয়ে এই জেলাকে গড়ে তুলতে পারবো বাংলাদেশের সবচেয়ে সুন্দরেউন্নত ও মডেল নগরীতে। আমাদেরকে এমন একজন নেতাকে বেছে নিতে হবে যার ধমনিতে বইছে উন্নয়নের রক্ত, যার চোখে রয়েছে আধুনিক মৌলভীবাজারের স্বপ্ন। তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় নেতা, সাবেক সফল অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের সুযোগ্য উত্তরসূরি আলহাজ্ব এম. নাসের রহমান।
কেন আমরা এম. নাসের রহমানকে সমর্থন দেব?
১. উন্নয়নের উত্তরাধিকার হিসাবে মৌলভীবাজারের প্রতিটি বড় অবকাঠামো, রাস্তাঘাট এবং আধুনিকায়নের পেছনে সাইফুর রহমান মতই তার সুযোগ্য পুত্র নাসের রহমানের অবদান অবিস্মরণীয়। সেই উন্নয়নের ধারাকে বেগবান করতে তার কোনো বিকল্প নেই।
২. পর্যটন শিল্পের আধুনিকায়ন: আমাদের জেলাকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নাসের রহমানের যে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে, তা বাস্তবায়িত হলে হাজার হাজার যুবকের কর্মসংস্থান হবে।
৩. শিক্ষিত ও কর্মঠ তরুণ প্রজন্মের মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে তিনি একটি প্রযুক্তিনির্ভর ও আধুনিক মৌলভীবাজার গড়ার অঙ্গীকার করেছেন।
৪. মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের সাথে রেল যোগাযোগ ও শমসের নগর বিমান বন্দর পুনরায় চালুর ব্যাপারে তিনি ইতিমধ্যে তার এই দাবীকে সরকারের কাছে উপস্থাপন করেছেন । ইনশাল্লাহ তিনি নির্বাচিত হলে এই দাবী গুলো পূনাংঙ্গ বাস্তবায়ন হবে এবং জেলার অসংখ্য মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে ।
৫. নির্ভীক নেতৃত্ব নাসের রহমানেসর কোন বিকল্প নেই । গনতন্ত্র জনগণের অধিকার আদায় এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় রাজপথে সোচ্চার থেকেছেন।
মৌলভীবাজারের চা বাগানের শ্রমিক থেকে শুরু করে কৃষক, ছাত্র ও সাধারণ শ্রমজীবী, সকল ধর্ম বর্নের সবার মুখে হাসি ফোটাতে নাসের রহমানের হাতকে শক্তিশালী করা এখন সময়ের দাবি। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে এবং মৌলভীবাজারকে আগামীর স্মার্ট ও পর্যটনবান্ধব জেলা হিসেবে দেখতে চাইলে নাসের রহমানের কোন বিকল্প নেই। আগামী ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনার মূল্যবান ভোটটি ‘ধানের শীষ’ প্রতীকে প্রদান করুন। এম. নাসের রহমানকে জয়যুক্ত করে মৌলভীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধির পথকে সুপ্রশস্ত করুন। ধানের শীষে ভোট দিন, উন্নয়নের পথ বেছে নিন।
মোস্তফা সালেহ লিটন, সাবেক সাধারন সম্পাদক, মৌলভীবাজার জেলা ছাত্রদল।



মন্তব্য করুন