এক অন্তহীন সন্ধানের নাম সুখ

October 13, 2026,

মোস্তফা সালেহ লিটন : সুখ কি কোনো বস্তু? মোটেও নয়। সুখকে কি ধরা যায়? না? এটাও সম্ভব নয়। এ পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ ক্রমাগত ভাবে সুখকে খুঁজতে থাকে। সুখ কখনো মানুষকে চিরন্তন ভাবে ধরা দেয় না। সুখের পেছনেই সবাইকে দৌড়াতে হয়। মানুষ হাজার বছর ধরেই সুখের সন্ধান করছে। বর্তমান পৃথিবীতে এত প্রযুক্তি, এত অর্থ, এতো বৃত্ত, বৈভব, প্রচুর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও মানুষ ভীষণ উদ্বেগ ও উৎকণ্ঠায় ভুগছে। সুখ খুঁজতে খুঁজতে সবাই যেন ক্লান্ত। মানুষের ভাবনা থেকে স্বপ্নের বীজ বপন হয়। আবার স্বপ্ন পূরণের পর সুখের তৃপ্তি খুঁজে পায়। কখনো কখনো ভাবনা ও স্বপ্ন কোনোটাই সুখের ধারে কাছেও যায় না। এভাবেই সুখ খুঁজতে খুঁজতে একদিন পৃথিবীর মায়া ছেড়ে যেতে হয়। সুখের কোনো সংজ্ঞা কেউ বলতে পারবে না। আমি শতভাগ সুখী হয়ে গেছি, এমনটাও কেউ নিশ্চিত করে বলতে পারবে না। সুখ হচ্ছে জীবনের চলমান প্রক্রিয়া। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি বাঁকে বাঁকে সুখকে বিভিন্ন ভাবে খুঁজতে হয়। সুখ মানে জীবনে সবকিছু পেয়ে যাওয়া নয় বরং যা পেয়েছি, তার মধ্যে আনন্দ খুঁজে নেওয়া। যা পাইনি তা নিয়ে নিজেকে নিঃশেষ না করে জীবনের প্রতিটি দিনকে সামনে রেখে সুন্দরভাবে বাঁচতে শেখা। সুখ কোনো নির্দিষ্ট গন্তব্যের নাম নয়, সুখ হলো সেই দীর্ঘ পথচলা যেখানে প্রতিটি প্রাপ্তি, প্রতিটি উপলব্ধি, প্রতিটি ভালোবাসা আর প্রতিটি ছোট ছোট আনন্দ মিলেমিশে জীবনের গল্প রচনা করে। আর সেই গল্পের নামই জীবন।

লেখক : মোস্তফা সালেহ লিটন, কার্ডিফ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com