মৌলভীবাজারে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

January 15, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সোনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের অভিযানে একটি এয়ারগান উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকেল সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের টহল দল মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মো: জিলা মিয়ার বসতবাড়িতে তল্লাশি করে এয়ারগানটি উদ্ধার করেন।

পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণরে জন্য উদ্ধারকৃত অস্ত্র স্থানীয় থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

জেলায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও মজুদ প্রতিরোধ, আইন-শৃঙাখলা রক্ষা এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com