তারেক রহমানের আগমন : আইনপুর মাঠে প্রস্তুতি তুঙ্গে, জনসভাস্থল পরিদর্শনে এম নাসের রহমান

স্টাফ রিপোর্টার : আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মৌলভীবাজার জেলা, শেরপুরের আইনপুর মাঠে আগমন উপলক্ষে প্রস্তুতি তুঙ্গে উঠেছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও জনসচেতনতা লক্ষ্যণীয়, যা আগামী জনসভাকে সফল ও স্বতঃস্ফূর্তভাবে সম্পন্ন করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রস্তুতির অংশ হিসেবে ২০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে জনসভাস্থল আইনপুর মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়সল আহমদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য বকসী মিসবাউর রহমান, মো. ফখরুল ইসলামসহ জেলা, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আইনপুর মাঠে বিপুল জনসমাগম হবে বলে তাদের দৃঢ় আশা। এছাড়া, জনসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ইতোমধ্যেই সকল প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, স্থানীয় নেতৃত্ব এবং দলীয় কর্মীরা জনসভাকে সুষ্ঠু ও সাফল্যমণ্ডিত করার জন্য সকল পর্যায়ে সমন্বয় ও প্রস্তুতিতে নিয়োজিত রয়েছেন।



মন্তব্য করুন