ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে পরিচালিত “আলোর পাঠশালা” পরিদর্শন।
পলি রানী দেবনাথ : গত ১২ অক্টোবর শ্রীমঙ্গল অঞ্চলের কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত মাধবপুর এলাকার পিছিয়ে পড়া চা শ্রমিকদের ঝড়ে পড়া শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে শিক্ষার মুল ধারায় ফিরিয়ে আনার উদ্দেশ্যে ব্র্যাক মাধবপুর শাখা অফিসে ২৫ জন শিশু নিয়ে আলোর পাঠশালা চালু করা হয়।
২১ জানুয়ারি বুধবার আলোর পাঠশালাটি পরিদর্শন করেন ব্র্যাক মাইক্রোফাইনান্স কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম হেড মো: আলাউদ্দিন চৌধুরী, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী মো: আতিকুল আলম। পরিদর্শনকালে অতিথিগণ উপস্থিত ছাত্রছাত্রীদের সাথে গল্পের মাধ্যমে তাদের জীবনের লক্ষ্য শুনেন এবং ভালো ভাবে পড়ালেখা করে তাদের ভবিষ্যতে সুন্দর জীবন গড়ার স্বপ্ন দেখান। পরিদর্শন শেষে সকল ছাত্র ছাত্রীদের মধ্যে একটি করে স্কুল ব্যাগ, পেন্সিল, কলম ও ইরেজার সহ একটি করে পেন্সিল বক্স প্রদান করেন। ফলে ছাত্রছাত্রীদের মধ্যে এক অসম্ভব খুশির ও আনন্দের ছবি ফুটে উঠে এবং পড়াশোনা চলমান রেখে আরো শিক্ষিত হয়ে ভবিষ্যতে মানবিক মানুষ হয়ে বড় হওয়ার প্রবল আগ্রহ তৈরি হয়।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং ,আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো: জিয়াউর রহমান, রেডিও পল্লীকন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান, এরিয়া ম্যানেজার দাবি মো: লোকমান হোসেন সর্দারসহ ব্রাক মাধবপুর শাখা অফিসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মাধবপুর এলাকায় শিশুদের জন্য এরকম একটা পাঠশালা হওয়ায় এলাকার সর্বস্তরের জনগণ ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই ঝড়েপড়া শিশুদের পড়ালেখা চলমান রাখতে ব্র্যাকের সহযোগিতা প্রত্যাশা করে স্থানীয় অভিভাবকগণ সবধরনের সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



মন্তব্য করুন