শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো চার দিন ব্যাপী লেখক কর্মশালা

January 22, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সামঞ্জস্য রেখে জাতীয় শিক্ষাক্রমের শিখনক্ষেত্র ও ভাববস্তুর ভিত্তিতে রচিত শিশুতোষ গল্পহ্রন্থগুলোর উন্নয়ন ও প্রকাশনার কাজ চলছে।

এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হচ্ছে ১৯ জানুয়ারী থেকে ২২ জানুয়ারী পর্যন্ত ৪ দিনের লেখক কর্মশালা। রুম টু রীড এর আয়োজনে ও লেখক কর্মশালায় সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাইদুস সাকলায়েন এর পরিচালনায় ৪ দিন ব্যাপি কর্মশালায় দেশের প্রখ্যাত ১২ জন লেখক ও সাংবাদিক অংশ নেন।

কর্মাশালার আয়োজকরা বলেন, শিশুদের জন্য লেখাগুলো আকর্ষণীয়, মানসম্পন্ন এবং বয়স ও বিকাশ উপযোগী করে প্রকাশ করা হবে। প্রকাশিত এই সকল গল্পের বই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরন করা হবে।

শিশুদের পঠন দক্ষতা ও পাঠ্ভ্যাাস তৈরির মাধ্যমে তাদেরকে স্বাধীন পাঠক হিসেবে গড়ে তোলাই রুম টু রিডের সাক্ষরতা কর্মসূচির মুল লক্ষ্য বলে জানান আয়োজকরা।

লেখক কর্মশালায় অংশনেন লেখক কুমার প্রীতীশ বল, মোজাম্মেল হক নিয়োগী, নাসরীন মুস্তাফা, আবু রেজা, চয়ন বিকাশ ভদ্র, দন্ত্যস রওশন, সৈয়দা ফারজানা জামান রূম্পা ,আহমেদ মুশফিকা নাজনীন, আহমেদ রিয়াজ, শারমিন এষা, তাসনিম নাজ নাজনীন, মোনালিসা সাইদুস সাকলায়েন, ফারদানা আলম ও লিংকন সেড়া।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com