শ্রীমঙ্গলে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নির্বাচনী মিছিল ও জরুরি যৌথসভা

January 26, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এক স্বতঃস্ফূর্ত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি সোমবার দুপুরে শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়কে অবস্থিত বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুর আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহবায়ক মো: শামীম আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন জারু, প্রবাসী নেতা শরফু উদ্দিন আহমেদ সরফুরসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এদিকে একই দিন সকালে শ্রীমঙ্গলে বিএনপির এক জরুরি যৌথসভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে হবিগঞ্জ সড়কে অবস্থিত বিএনপির নির্বাচনকালীন অস্থায়ী কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com