শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বিজিবি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত  মাঠে থাকবে-লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান

January 29, 2026,

স্টাফ রিপোর্টার : নির্বাচনকে সামনে রেখে বেইজ ক্যাম্প স্থাপন করে মৌলভীবাজার জেলায় মাঠে নেমেছে বর্ডার বিজিবি। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত  মাঠে অবস্থান করবে বিজিবি।

নির্বাচনী প্রচার-প্রচারণার পাশাপাশি মৌলভীবাজারে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে মাঠে কাজ করছে। বর্ডার গার্ড বাংলাদেশ-এর সরাইল রিজিয়নের, চারটি সেক্টরে, ১৩টি ব্যাটালিয়ন, ১৭ টি জেলায়, ৫৬ টি উপজেলায়, ৯২ টি সংসদীয় আসনে ৩৩০ প্লাটুন মোতায়েন হয়েছে।  শ্রীমঙ্গল  সেক্টরের অধীনস্থ  ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান-এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার জুড়ী ও বড়লেখা উপজেলা এবং পার্শবর্তী সিলেট জেলার বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ এলাকায় বিজিবির বিশেষ টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিকেলে ৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে  সুষ্ঠু সুন্দর ও উৎসবমুখর করার জন্য, বর্ডার গার্ড বাংলাদেশ  সর্বস্তরের জনগণের পাশে, আজ থেকে মাঠে অবস্থান করবেন। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এই সময়জুড়ে বিজিবি সর্বাত্মকভাবে দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com