চ্যানেল ওয়ান এর মৌলভীবাজার প্রতিনিধি মো: শাহজাহান মিয়া

February 4, 2026,

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শীর্ষ স্থানীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ান দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর উচ্চমানের সম্প্রচার সরঞ্জাম, ডিজিটাল প্রযুক্তি ও দক্ষ জনবল নিয়ে প্রতিষ্ঠানটি আবারও পূর্ণ উদ্যমে সম্প্রচারে ফিরে আসছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সিনিয়র সাংবাদিক মো: শাহজাহান মিয়া।

১০ জানুয়ারি ২০২৬ তারিখে চ্যানেল ওয়ানের এমডি গিয়াস উদ্দিন আল মামুন স্বাক্ষরিত নিয়োগপত্রে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়। তিনি দেশের স্বনামধন্য জাতীয় দৈনিক রুপালী বাংলাদেশ এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি দেশের শীর্ষ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জিটিভি, ইসলামিক টিভি, অনলাইন নিউজ পোর্টাল সহ বিভিন্ন প্রিন্ট পত্রিকায় কাজ করেছেন। এছাড়াও তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তিনি পেশাগত কাজে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

যোগাযোগের নাম্বার: ০১৫১১৯৫৫৫১৭-০১৮১১৯৫৫৫১৭ ও ই-মেইল  shazahan5517@gmail.com

উল্লেখ্য, ২০০৬ সালের ২৪ জানুয়ারি বেসরকারি চ্যানেল ওয়ান শুরু হয়েছিল ওয়ান গ্রুপ এর অধীন ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড এই চ্যানেলটির মালিক এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে ওয়ান।

তবে ২০১০ সালের ২৭ এপ্রিল ফ্যাসিস্ট সরকার একতরফাভাবে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয়, যা তখনকার রাজনৈতিক পরিস্থিতির সাথে সম্পর্কিত ছিল।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com