মৌলভীবাজার কোর্ট এলাকায় এম নাসের রহমানের গণসংযোগ, ভোটারদের উচ্ছ্বাস
February 5, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের কোর্ট এলাকা ধানের শীষের প্রার্থী এম নাসের রহমানের গণসংযোগ করেন। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি এ জনসংযোগে অংশ নেন।
প্রার্থী এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার ও রাজনগরের জনগণ দীর্ঘ দিন ধরে উন্নয়ন বঞ্চিত। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে আমরা যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব। ক্ষমতায় এলে কোনো মানুষকে পিছনে রাখব না।
এসময় উপস্থিত ভোটাররা প্রার্থীর বক্তব্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। একজন ভোটার বলেন, নাসের রহমান স্পষ্ট বাদী। মেধাবী ও উচ্চ শিক্ষিত। এইবারও আমরা তাঁর পাশে আছি।
গণসংযোগে নাসের রহমান ও সমর্থকরা কোর্ট এলাকা প্রদক্ষিণ করেন। এসময় আইনজীবি ফোরামের নেতৃবৃন্দও এতে অংশ নেন।



মন্তব্য করুন