এমপি নাসের রহমানকে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে মৌলভীবাজার-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম নাসের রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
শুক্রবার ১৩ ফেব্রয়ারি রাতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের গ্রামের বাড়ি বাহারমর্দনে শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, আমিরুল ইসলাম সাহেদ, সাফিউর রহমান জুসেফ, মামুনুর রশিদ, রুমান আহমেদ, লিটন মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুহেল, সদস্য শহীদ আহমেদ,ফরিদ আহমেদ, আঃ হক, সাজ্জাদ আহমেদ শাহান, আব্দুল কাইয়ুম, মুহিবুর রহমান মিন্টু, শেখ আবেদ, নুরুল হাসনাত,শামছুল ইসলাম, মাহফুজুর রহমান মফিজ,আলম আহমেদ,শেখ জুয়েল আহমেদ, সেজিম আহমেদ, রাজনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ।



মন্তব্য করুন