মৌলভীবাজার-৩ আসন (মৌলভীবাজার সদর-রাজনগর) : ধানের শীষ প্রার্থী এম নাসের রহমান বিজয়ী
February 14, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার-১ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের বেসরকারি ফলাফল অনুযায়ি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমান। মৌলভীবাজার সদর-রাজনগর উপজেলা মিলে মোট ১৭৬টি ভোটকেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১,৫৬,৭৫৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট জামায়াত ও জনতার প্রার্থী মো: আব্দুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পেয়েছেন ৭৭,৬৩৬টি। মোট ব্যবধান ছিল ৭৯,১২১ ভোট। গণভোটে হ্যাঁ পেয়েছে ১,৩৩,৯১৬ ভোট আর না পেয়েছে ৭৮,৬৭১ ভোট। এ আসনে মোট ভোটার ৪,৮৬,২১২ জন।



মন্তব্য করুন